শনিবার , ২৪ জানুয়ারি ২০২৬ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

সিলেট নগরীর ৬ নং ওয়ার্ডে দাড়িপাল্লা প্রতীকের প্রচার মিছিল

প্রতিবেদক
ekhonsongbad
জানুয়ারি ২৪, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ

 

সিলেট নগরীর ৬ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ অনুষ্ঠিত এই মিছিলে ৬ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ গলি—সৈয়দ মুগ্নি, লেচুবাগান, রুপসা গলি ও আঙুর মিয়ার গলি প্রদক্ষিণ করে নেতাকর্মীরা।

প্রচার মিছিলে বাংলাদেশ জামায়াত ইসলামী, ছাত্রশিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতের ওয়ার্ড সভাপতি মারুফ আহমদ চৌধুরী, সহ-সভাপতি মতিউর রহমান আহাদ, সেক্রেটারি নুরুজ্জামান চৌধুরী। এছাড়াও স্থানীয় জামায়াত নেতা মোশাররফ হোসেন সোহেল, সেলিম হোসেন, ফাহাদ আহমদ অংশ নেন।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন থানা সহ-সভাপতি আবদুর রহমান সুমন, ওয়ার্ড সভাপতি এরশাদ আহমদ। যুব বিভাগের মধ্যে ছিলেন সাঈদ আহমদ, জুবায়েদ রুবেল, আযাদ, আসাদ আহমদ, নুর আলম শাকিল, পারভেজ আহমদ, রাকিব, জুয়েল আহমদ, সাইফুল বিল্লাল ও আতিকুল রহমান।

ছাত্রশিবিরের মহানগর দায়িত্বশীল মিজানুর রহমান মুন্না, থানা সভাপতি কাওসার হামিদ, সেক্রেটারি লুতফুর রহমান, ওয়ার্ড সভাপতি মোক্তামিম নাঈমসহ কাজী রুহান, কায়েদ আমিন, সাবির আহমদ, সাদমান, ওলিদ আহমদ, তামিম চৌধুরী, একরাম হোসেন, ফাহাদ মজুমদার, আবু সাঈদ ও মাঈদ হোসেন মিছিলে অংশগ্রহণ করেন।

নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রচার মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে। এতে ৬ নং ওয়ার্ডের পরিবেশ উৎসবমুখর হয়ে উঠে।

সর্বশেষ - জাতীয়