মঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

তোমাদের বাড়ি যেন বাড়ি নয়

প্রতিবেদক
newsupload
নভেম্বর ১২, ২০২৪ ২:৪০ অপরাহ্ণ

নুরুস সুফিয়ান চৌধুরী  :

কারণোকারণে
তোমার বাড়িতে আমার রোজ রোজ যাওয়া
তোমার উঠানে খেলি
তোমারই পুকুরে হয় খেলাশেষে নাওয়া
তোমাদের বাড়ি হয়ে ইশকুলে যাই
তোমার ভায়ের থেকে নোট বই আনি
চোখাচোখি হয়ে গেলে হঠাৎ কখনো
নজরে নজর রাখো কথাতো বলোনি
তোমার বাড়ির ফুলে মৌ মৌ ঘ্রাণ
মিঠা মিঠা লাগে কেন টিউবওয়েলেরও পানি
তোমাদের বাড়ি যেন বাড়ি নয়,কোন মৌচাক
সেই চাকে বাস কর তুমি মৌরাণী।

 

সর্বশেষ - জাতীয়